বিশ্বকাপ ফাইনালের পর মারামারি, ফিফার ১০ ম্যাচের শাস্তি নিয়ে মুখ খুললেন আর্জেন্টিনার পারেদেস, তুললেন প্রশ্ন

বিশ্বকাপ ফাইনালের পর মারামারি, ফিফার ১০ ম্যাচের শাস্তি নিয়ে মুখ খুললেন আর্জেন্টিনার পারেদেস, তুললেন প্রশ্ন

বিশ্বকাপ ফাইনালের পর স্পেনের ফুটবলারদের সঙ্গে মারামারিতে জড়িয়ে পড়েছিলেন লিয়োনার্দো পারেদেসরা। স্পেনের এরিক গার্সিয়াকে ঘাড় ধাক্কা দিয়ে ফেলে দেওয়া এবং গাভির সঙ্গে মারামারি করার জন্য ফিফা ১০ ম্যাচ নির্বাসিত করেছে তাঁকে।

ফিফার দেওয়া ১০ ম্যাচের নির্বাসন নিয়ে মুখ খুললেন আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়োনার্দো পারেদেস। প্রায় এক বছর দেশের হয় খেলতে পারবেন না তিনি। বিশ্বকাপ ফাইনালে মারামারি করার জন্য শাস্তি হয়েছে তাঁর। নিজের শাস্তি নিয়ে প্রতিক্রিয়া জানানোর পাশাপাশি ফিফার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন পারেদেস।

গত ১৯ জুলাই বিশ্বকাপ ফাইনালের পর স্পেনের ফুটবলারদের সঙ্গে মারামারিতে জড়িয়ে পড়েছিলেন পারেদেসরা। স্পেনের এরিক গার্সিয়াকে ঘাড় ধাক্কা দিয়ে ফেলে দেওয়া এবং গাভির সঙ্গে মারামারি করার জন্য ফিফার শৃঙ্খলারক্ষা কমিটি ১০ ম্যাচ নির্বাসিত করেছে পারেদেসকে। তা নিয়ে আর্জেন্টিনার মিডফিল্ডার বলেছেন, ‘‘আমার শাস্তিটা একটু বেশি বলেই মনে হচ্ছে। গাভিকে এক ম্যাচের জন্য শাস্তি দেওয়া হয়েছে। অথচ আমার বুকে ঘুষিটা ওই মেরেছিল। এই সিদ্ধান্তে আমি বিস্মিত।’’ উল্লেখ্য, ফিফার শাস্তি ঘোষণার পর গাভিও বলেছিলেন, আর্জেন্টিনার ফুটবলারদের বেশ কড়া শাস্তি দেওয়া হয়েছে। এতটা না হলেও পারত।

বিশ্বকাপ ফাইনালের পর ওই ঘটনার জন্য সবচেয়ে বেশি শাস্তি পেয়েছেন পারেদেসই। রদ্রিকে মারার জন্য নাহুয়েল মোলিনা সাত ম্যাচ নির্বাসিত হয়েছেন। থিয়াগো আলমাডাকে এক ম্যাচের জন্য নির্বাসিত করেছে ফিফা। আর্জেন্টিনার সহকারী কোচ রবার্তো আয়ালাকে তিন ম্যাচের জন্য শাস্তি দেওয়া হয়েছে দানি অলমোকে আঘাত করার জন্য।

আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) আবেদনের পর ফিফা কিছুটা নরম মনোভাব দেখিয়েছে। শাস্তির মধ্যে ধরা হবে প্রীতি ম্যাচগুলিও। ফলে কিছুটা হলেও স্বস্তি পেয়েছেন পারেদেস, আলমাডা, মোলিনারা।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *