‘লর্ড’-এর ব্যাট দিয়ে লর্ডসে শতরান! রোহিতের সেঞ্চুরির নেপথ্যের গল্প শোনালেন সতীর্থ

‘লর্ড’-এর ব্যাট দিয়ে লর্ডসে শতরান! রোহিতের সেঞ্চুরির নেপথ্যের গল্প শোনালেন সতীর্থ

লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় এক দিনের ম্যাচে শতরান করেছেন রোহিত শর্মা। তাঁর এই শতরানের নেপথ্য কাহিনি শুনিয়েছেন রোহিতের সতীর্থ শার্দূল ঠাকুর।

ভারতীয় ক্রিকেটে তাঁকে ডাকা হয় ‘লর্ড’ ঠাকুর বলে। এখনও অবসর না নিলেও ভারতীয় দলে খুব একটা সুযোগ পান না। তবে ঘরোয়া ক্রিকেটে এখনও পরিচিত নাম শার্দূল ঠাকুর। সেই শার্দূলের উপহার দেওয়া ব্যাট দিয়েই লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে শতরান করেছেন রোহিত শর্মা। সেই কাহিনি শুনিয়েছেন শার্দূল।

লর্ডসে রোহিতের শতরানের সময় ধারাভাষ্য দিচ্ছিলেন শার্দূল। তিনি তখন মজা করে বলেন, “রোহিতের হাতে ওটা আমার ব্যাট। আমি ধারাভাষ্য দিতে দিতেই ভারতের হয়ে খেলছি।”

পরে বিস্তারিত কাহিনি শুনিয়েছেন শার্দূল। তিনি বলেন, “আমি এসএস ব্যাট-এর সঙ্গে চুক্তিবদ্ধ। সংস্থার মালিক যতীন সারিন আমাকে এক বার বেশ কয়েকটা ভাল ব্যাট পাঠিয়েছিলেন। সেই ব্যাটগুলো রোহিতের খুব পছন্দ হয়েছিল। তখন ও আমার কাছে কয়েকটা ব্যাট চেয়েছিল। আমরা সকলেই রোহিতকে ভালবাসি। ও আমাদের কত সুন্দর মূহূর্ত দিয়েছে। তাই ওকে না করার জায়গা ছিল না। আমি ওকে কয়েকটা ব্যাট উপহার দিয়েছিলাম। তারই একটা দিয়ে লর্ডসে ও শতরান করেছে।”

আরও পড়ুন:

  • ফিফার সাহায্যে ফাইনালে মেসিরা! বিশ্বকাপ শেষে হঠাৎই আবার বিতর্ক বাড়িয়ে দিলেন রোনাল্ডো
  • চিনে বেড়াতে গিয়ে বিপাকে লিটন! বাংলাদেশের টি২০ অধিনায়ককে সমন বোর্ডের, দেওয়া হতে পারে শাস্তি

রোহিত নিজেও এসএস ব্যাটের সঙ্গে যুক্ত। সতীর্থদের মধ্যে একে অপরকে ব্যাট উপহার দেওয়ার রীতি নতুন নয়। তবে সাধারণত ব্যাটারদের কাছ থেকেই অলরাউন্ডার ও বোলারেরা ব্যাট ধার নেন। যেমন, বিরাট কোহলির ব্যাট নিয়ে ইংল্যান্ডে টেস্টে অর্ধশতরান করেছেন পেসার আকাশদীপ। কিন্তু এ ক্ষেত্রে উল্টো ঘটনা দেখা গিয়েছে।

শার্দূল ও রোহিত দু’জনেই মুম্বইয়ের ক্রিকেটার। একই স্কুলে পড়েছেন তাঁরা। দু’জনের ছোটবেলার কোচই দীনেশ লাড। বয়সভিত্তিক ক্রিকেটও একসঙ্গেই খেলেছেন তাঁরা। রাজ্য দলেও একসঙ্গে খেলেছেন রোহিত ও শার্দূল। দু’জনের বন্ধুত্ব যে এখনও অটুট তা শার্দূলের ব্যাটে রোহিতের খেলা দেখেই বোঝা যাচ্ছে।

ইংল্যান্ডে এক দিনের সিরিজ়ের শুরুটা ভাল হয়নি রোহিতের। প্রথম দুই ম্যাচে যথাক্রমে ১১ ও ২৬ রান করেছিলেন তিনি। তৃতীয় ম্যাচের আগে জল্পনা শুরু হয়েছিল যে, নির্বাচকেরা রোহিতকে জানিয়ে দিয়েছেন, তাঁকে আর ভবিষ্যতের দলে ভাবা হচ্ছে না। লর্ডসেই নাকি শেষ এক দিনের ম্যাচ খেলবেন তিনি। যদিও সেই জল্পনা উড়িয়ে দেয় বোর্ড। লর্ডসে ১৩৮ রান করে নির্বাচকদের জবাব দিয়েছেন রোহিত। আপাতত সেপ্টেম্বর মাস পর্যন্ত ভারতের এক দিনের ক্রিকেট নেই। এখন দেখার, রোহিতের ভবিষ্যৎ নিয়ে ভারতীয় বোর্ড কী সিদ্ধান্ত নেয়।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *