রোনাল্ডোকে বাড়তি ছুটি ক্লাবের, বিয়ের জন্যই কি এই সিদ্ধান্ত? রোনাল্ডোর বিয়ে ভেবে ভুল করে অন্য দম্পতিকে ঘিরলেন সমর্থকেরা

রোনাল্ডোকে বাড়তি ছুটি ক্লাবের, বিয়ের জন্যই কি এই সিদ্ধান্ত? রোনাল্ডোর বিয়ে ভেবে ভুল করে অন্য দম্পতিকে ঘিরলেন সমর্থকেরা

শোনা যাচ্ছিল, ১৫ অগস্ট আল নাসেরের হয়ে খেলতে পারেন তিনি। তবে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে বাড়তি ছুটি দিয়েছে তাঁর ক্লাব। প্রশ্ন উঠছে, বিয়ের জন্যই কি রোনাল্ডোকে বাড়তি ছুটি দেওয়া হয়েছে?

বিশ্বকাপের পর থেকে আর মাঠে নামতে দেখা যায়নি তাঁকে। শোনা যাচ্ছিল, ১৫ অগস্ট আল নাসেরের হয়ে খেলতে পারেন তিনি। সেই পরিকল্পনাও বাতিল হয়েছে। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে বাড়তি ছুটি দিয়েছে তাঁর ক্লাব। প্রশ্ন উঠছে, বিয়ের জন্যই কি রোনাল্ডোকে বাড়তি ছুটি দেওয়া হয়েছে? এ দিকে, পর্তুগালে এক দম্পতিকে ভুল করে রোনাল্ডো এবং জর্জিনা রদ্রিগেজ় ভেবে ঘিরে ধরলেন সমর্থকেরা। পরে ভুল ভাঙে।

আরবের এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, আল নাসেরের কোচ আঞ্জ পোস্তেকোগ্লু এবং সাপোর্ট স্টাফেরা মিলে রোনাল্ডোকে বাড়তি ছুটি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। যাতে তিনি পুরোপুরি ফিট হয়ে ফিরতে পারেন। ফলে সৌদি প্রো লিগের প্রথম ম্যাচে আল ফতেহর বিরুদ্ধে খেলবেন না রোনাল্ডো। তেমনই আল দিরিয়াহের বিরুদ্ধে কিংস কাপের ম্যাচেও খেলা হবে না। শোনা যাচ্ছে, ২১ অগস্ট আল রিয়াধের বিরুদ্ধে ফিরতে পারেন।

রোনাল্ডোর সম্ভাব্য বিয়ে নিয়ে হইচই হওয়াতে বিরক্ত তাঁর বোন এলমা আভেইরো। তিনি সমাজমাধ্যমে লিখেছেন, “রোনাল্ডো নিজে তো একবারও বলেনি। তা হলে লোকে কেন ভাবছে যে ও বিয়ে করছে?”

এ দিকে, শনিবার পর্তুগালের মাদেইরায় একটি বিয়েকে ঘিরে হইচই হবেন। গুজব ছড়িয়ে পড়েছিল, ফুনচাল ক্যাথিড্রালে নাকি বান্ধবী জর্জিনাকে বিয়ে করছেন রোনাল্ডো। মুহূর্তের মধ্যে সেখানে হাজির হয়ে যান হাজার হাজার সমর্থক। দম্পতি গির্জার সামনে গাড়ি থেকে নামতেই সমর্থকদের হাতে ঘেরাও হয়ে যান। পরে সমর্থকদের ভুল ভাঙে। জানা যায়, ওই দম্পতির নাম ফাবিয়ো রামোস এবং ফতিমা নিকোল কুনহা।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *